লক্ষ্মীপুরে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে এক কিশোরীকে ধর্ষণের দায়ে নিমাই চন্দ্র শীল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম আবুল কাশেম এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের নিমাই চন্দ্র শীল এক কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনায় গত বছরের ৩ আগস্ট ওই কিশোরী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় একটি মামলা করে। পুলিশ মামলার তদন্ত শেষে নিমাই চন্দ্র শীলকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। জেলা ও দায়রা জজ আদালত সাক্ষ্য গ্রহণ শেষে আজ বুধবার নিমাই চন্দ্র শীলের উপস্থিতিতে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন জানান, ধর্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত নিমাই চন্দ্র শীলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। টাকা অনাদায়ে তাঁকে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।