লক্ষ্মীপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম এই রায় দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, নিমাই চন্দ্র শীল নামের এক ব্যক্তি এক কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনায় গত বছরের ৩ আগস্ট ওই কিশোরী নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে নিমাই চন্দ্র শীলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। গতকাল নিমাই চন্দ্র শীলের উপস্থিতিতে আদালত মামলার রায় দেন।
সরকারি কৌঁসুলি জসিম উদ্দিন জানান, নিমাই চন্দ্র শীলকে যাবজ্জীবন কারাদণ্ড; ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।