লক্ষ্মীপুরে নিখোঁজ হওয়ার ৩ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের একটি খাল থেকে গতকাল শুক্রবার দুপুরে বৃদ্ধ আবু ছিদ্দিকের (৬৫) লাশ উদ্ধার করে পুলিশ। তিন দিন আগে তিনি নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পুলিশ ও এলাকাবাসী জানায়, হোসেনপুর গ্রামের মৃত মো. রফিকের ছেলে আবু ছিদ্দিক গত মঙ্গলবার রাতে সেহির খাওয়ার পর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তাঁর সন্ধানে বিভিন্ন স্থানে মাইকিংও করা হয়।গতকাল সকালে এলাকাবাসী ছিদ্দিকের লাশ স্থানীয় একটি খালে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে এটি হত্যা, না পানিতে পড়ে মারা গেছে, তা স্পষ্ট নয়। সদর থানার এসআই আবদুস সালাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বৃদ্ধ লোকটি পানিতে পড়ে মারা যেতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।