লক্ষ্মীপুরে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে নারীদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন করেছেন নারীরা। গতকাল রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তাঁরা। পৌরসভার বিভিন্ন এলাকা থেকে মানববন্ধনে দুই শতাধিক নারী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন শারমিন আক্তার, তানিয়া আক্তার, শাহিন আক্তার, ফরিদা আক্তার, ফাতেমা আক্তার, মনিকা দাস ও সেতারা বেগম।
বক্তারা বলেন, সকাল ছয়টার পর গ্যাস চলে যায়। রাত ১২টার দিকে আসে। এতে করে রান্না করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। ছয় মাস ধরে গ্যাসের তীব্র সংকট চলছে।