লক্ষ্মীপুরে নিশাতকে গণসংবর্ধনা
দেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী লক্ষ্মীপুরের নিশাত মজুমদারকে গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় নছির আহমদ ভূঁইয়া মিলনায়তনে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। নুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাবেক সাংসদ এ কে এম শাহজাহান কামাল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তফা কামাল মজুমদার, জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিম, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মো. আবু তাহের, রামগঞ্জের পৌর মেয়র মো. বেলাল আহমেদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন সাবু। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংবর্ধিত নিশাত মজুমদার, তাঁর পিতা মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মজুমদার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মাস্টার মো. আনোয়ারুল হক, মাউন্ট্রেনিং ক্লাবের ইনাম আল হক, ফরিদা ইয়াসমিন, জাকির হোসেন ভূঁইয়া প্রমুখ।