লক্ষ্মীপুরে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর ও কমলনগর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন মহসিন মোল্লা (৫৫) ও মন্তাজ উদ্দিন (৫৪)।
স্থানীয় সূত্র জানায়, গত সোমবার দুপুরে কমলনগর উপজেলার করুনানগর এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়ক পার হওয়ার সময় লেগুনাচাপায় মহসিন মোল্লা আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মহসিন মোল্লার বাড়ি কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামে।
এদিকে রোববার গভীর রাতে সদর উপজেলার হাজিরপাড়া বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী মন্তাজ উদ্দিন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মন্তাজ উদ্দিনের বাড়ি সদর উপজেলার পূর্ব মান্দারী গ্রামে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ও কমলনগর থানার ওসি কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।