লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে খুনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গণেশানপুর গ্রামের প্রবাসী গোলাম মুস্তফার স্ত্রী ও দুই সন্তানের জননী আঁখি বেগম (৩০) শ্বশুরবাড়িতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। দত্তপাড়া তদন্তকেন্দ্রের পুলিশ গত শুক্রবার গভীর রাতে নিহতের লাশ উদ্ধার করে গতকাল শনিবার ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠায়। নিহত আঁখির খালা হাসিনা আক্তার অভিযোগ করে বলেন, গোলাম মুস্তফার সঙ্গে ১২ বছর আগে আঁখি বেগমের বিয়ে হয়। বর্তমানে তাঁদের এক ছেলে, এক মেয়ে রয়েছে। তিন বছর আগে তাঁর স্বামী গোলাম মুস্তফা লন্ডনে চলে যান। এরপর থেকে শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন বিষয় নিয়ে আঁখি আক্তারকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। এ নিয়ে আঁখি প্রতিবাদ করায় গত শুক্রবার রাতে তাঁকে খুন করা হয়।তবে শ্বশুরবাড়ির লোকজন এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আঁখি অভিমান করে আত্মহত্যা করে। এটা খুন বলে অপপ্রচার করা হচ্ছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত নই।’দত্তপাড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, আঁখি আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। এটি খুন, না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।