লক্ষ্মীপুরে বখাটের হামলায় মা-বাবাসহ স্কুলছাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামে গতকাল শনিবার এক স্কুলছাত্রীর বাড়িতে হামলা হয়েছে। হামলায় ছাত্রী ও তার মা-বাবা আহত হয়েছেন। ওই ছাত্রীকে উত্ত্যক্ত (ইভ টিজিং) করার প্রতিবাদ করায় এক বখাটে যুবক ও তার ভাইয়েরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে সদর থানায় মামলা হয়েছে।