লক্ষ্মীপুরে বন্দুকসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বন্দুকসহ সন্ত্রাসী মো. রুবেলকে (২০) গতকাল সোমবার ভোরে গ্রেপ্তার করে।চন্দ্রগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দেওপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী তাঁর ঘর থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়।সদর থানার ডিউটি অফিসার এসআই শাহাদাত জানান, মো. রুবেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।