লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে গতকাল বুধবার লক্ষ্মীপুরে বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি।লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে গতকাল বেলা দুইটার দিকে জেলা প্রেসক্লাসের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন, সহসভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, যুবদলের নেতা রেজাউল করিম, আবদুল আলিম হুমায়ুন, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ।বক্তারা বলেন, লক্ষ্মীপুর পৌর মেয়র তাহের বাহিনীর সন্ত্রাসীরা মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা চালিয়ে লক্ষ্মীপুরে আবারও সন্ত্রাসের রাজত্ব শুরু করেছে। লক্ষ্মীপুরবাসী বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে।লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তাহেরের বড় ছেলে এ এইচ এম বিপ্লবকে রাষ্ট্রপতির ক্ষমার প্রতিবাদে ১ আগস্ট স্থানীয় ওয়েলকাম কমিউনিটি সেন্টারে প্রতিবাদ সমাবেশ করে জেলা বিএনপি। সমাবেশ শেষে ফেরার পথে ফখরুলের গাড়িবহরে হামলা চালানো হয়।