লক্ষ্মীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল রোববার সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সাংসদ এ কে এম শাহাজাহান কামাল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার মাসুদুর রহমান, মো. সোহেল রানা। মেলায় ৩৫টি স্টল রয়েছে।