লক্ষ্মীপুরে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে টানা বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল রোববার দুটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী৷ লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার উত্তর মজুপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এবং লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে৷
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই দুটি স্থানে বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করেন এবং সমাবেশ করেন। পল্লী বিদ্যুৎ লক্ষ্মীপুরের মহাব্যবস্থাপক শিবু লাল বসু জানান, গ্রাহকেরা ২৪ ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার দাবি করেছেন। তবে ১৬ ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।