লক্ষ্মীপুরে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুর সদর উপজেলায় বিক্ষোভ হয়েছে। গতকাল শনিবার রায়পুর-চৌমুহনী আঞ্চলিক সড়ক প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখে জনতা। এ সময় সড়কের উভয় দিকে কয়েক শ যানবাহন আটকা পড়ে। রায়পুরের সঙ্গে লক্ষ্মীপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালবৈশাখীর আঘাতের প্রায় এক সপ্তাহ পার হয়ে গেছে। কিন্তু এ সময়ের মধ্যেও পল্লী বিদ্যুতের আওতাধীন সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর, মহাদেবপুর ও দালাল বাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়নি। এর প্রতিবাদে ও শিগগির বিদ্যুৎ সরবরাহের দাবিতে এলাকাবাসী সকাল সাতটা থেকে উপজেলার মাইলের মাথা এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। দুপুর ১২টার দিকে পল্লী বিদ্যুতের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।