লক্ষ্মীপুরে বিস্ফোরণে দগ্ধ ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় গতকাল শনিবার লেগুনার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন লেগুনার মালিক বেলায়েত হোসেন (২৮) ও গাড়ি মেরামতের দোকানের মালিক কামাল উদ্দিন (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুমুর এলাকায় কামাল হোসেনের দোকানে লেগুনা মেরামত করা হচ্ছিল। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে লেগুনায় আগুন ধরে যায়। এতে বেলায়েত হোসেন ও কামাল হোসেন দগ্ধ হন। সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় জানান, কামালের অবস্থা আশঙ্কাজনক।