লক্ষ্মীপুরে মহিলা জামায়াতের ১১ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার মুক্তিগঞ্জ থেকে গত শুক্রবার জামায়াতের মহিলা বিভাগের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার নেতা-কর্মীরা হলেন সদর উপজেলার মহিলা জামায়াতের সভানেত্রী শিরিন আক্তার, কর্মী জান্নাতুল ফেরদৌস, নাছিমা বেগম, পপি বেগম, কহিনুর বেগম, রোকেয়া বেগম, পারভীন সুলতানা, ফেরদৌসী বেগম, রুনু বেগম, তাজকিয়া ও কুলছুম বেগম। তাঁদের বাড়ি মুক্তিগঞ্জ এলাকায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, জামায়াতের কয়েকজন মহিলা নেতা-কর্মী শুক্রবার রাতে মুক্তিগঞ্জে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মওদুদীর বইসহ দলটির পাঁচটি বই ও একটি ডায়েরি জব্দ করা হয়েছে। আটকের পর তাঁদের সদর থানা হাজতে রাখা হয়।
ওসি বলেন, ১১ নেতা–কর্মীকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
জামায়াতের নেতারা বলেন, শুক্রবার রাতে মুক্তিগঞ্জ এলাকায় মহিলা জামায়াতের পবিত্র কোরআন শিক্ষার আসর ছিল। পুলিশ সেখান থেকে ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।