লক্ষ্মীপুরে মাদকসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর শহরের হ্যাপি সিনেমা হল এলাকা গোপন সংবাদের ভিত্তিতে শহর পুলিশ অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

পরে তাঁদের বিরুদ্ধে গতকাল শনিবার সকালে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে হ্যাপি সিনেমা হল এলাকা থেকে মাদক বিক্রি করার সময় মো. বেল্লাল হোসেন, আবুল কালাম পাটোয়ারীকে হাতেনাতে আটক করে। তাঁদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক হওয়া বেলাল বাঞ্চানগর গ্রামের তাজুল ইসলামের ছেলে ও আবুল কালাম পাটোয়ারী লাহারকান্দি গ্রামের মূত শামছুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সদর) আবদুল বাছেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর তাঁদের গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।