লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গতকাল শনিবার সকালে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে। সাত সদস্যের কমিটি মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করে।
এতে উপস্থিত ছিলেন বাছাই কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর সদর আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল, সদস্যসচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান; বাছাই কমিটির সদস্যরা ডেপুটি কমান্ডার কাজল কান্তি দাস, জয়নাল আবেদিন, সিরাজুল ইসলাম (মনা বাকশাল), ধনু মিয়া ও সদর উপজেলা ইউনিট কমান্ডার মাহবুবুল আলম।
বাছাই কমিটির সদস্যরা বলেন, মুক্তিযোদ্ধার স্বীকৃতি চেয়ে লক্ষ্মীপুরে নতুন করে ৪২২ জন আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে তালিকা চূড়ান্ত করবে কমিটি।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ১৪টিতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভাসহ বাকি সাতটি ইউনিয়নের মুক্তযোদ্ধা যাচাই-বাছাইয়ের কার্যক্রম আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।