লক্ষ্মীপুরে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামির আত্মসমর্পণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের পৌর মেয়র আবু তাহেরের ছেলে ও একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি এ এইচ এম বিপ্লব গত বুধবার আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত সূত্রে জানা যায়, ২০০০ সালে লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পিপি নুরুল ইসলামকে অপহরণের পর হত্যার দায়ে সর্বোচ্চ আদালত তাঁর মৃত্যুদণ্ডাদেশ দেন। বিপ্লব ১১ বছর ধরে পলাতক ছিলেন। তিনি স্থানীয় মহসীন, যায়েদ ও ফিরোজ হত্যা মামলারও আসামি। সূত্র আরও জানায়, বিপ্লব বুধবার লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মঈন উদ্দিন ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন। পরে মহসীন, যায়েদ, ফিরোজ হত্যা মামলায় জামিন চান। আদালত জামিনের আবেদন নাকচ করে তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।