লক্ষ্মীপুরে মেঘনায় অভিযানে চার জেলের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ভোরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুনীলচন্দ্র ঘোষ জানান, মেঘনা নদীতে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করা হয়। তাঁরা হলেন চর রমণী মোহন এলাকার মো. নূর আলম, মো. ফরিদ, মো. হোসেন ও কমলনগর উপজেলার চর কালকিনির মো. শাহাব উদ্দিন। এ সময় এক মণ ২০ কেজি জাটকা ইলিশ ও পোয়া মাছ আটক করা হয়। পরে ওই মাছ এতিমখানায় বিতরণ করা হয়।আটককৃত জেলেদের দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুজন চৌধুরী অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করার নির্দেশ দেন। এ সময় সদর থানার পুলিশ উপপরিদর্শক শাহাদাৎ হোসেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুনীলচন্দ্র ঘোষ, জাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।