লক্ষ্মীপুরে মেঘনায় ট্রলারডুবি, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাট এলাকায় মেঘনা নদীতে গতকাল শুক্রবার সকালে কালবৈশাখী ঝড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারডুবিতে মো. ইসমাইল হোসেন (২৭) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।নিখোঁজ ইসমাইলের বাড়ি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের গন্ধবপুর গ্রামে। ট্রলারের মাঝি মুনছুর জানান, ঝড়ে ট্রলারডুবির পর অন্যরা সাঁতরে তীরে উঠলেও মো. ইসমাইল নিখোঁজ হন। গতকাল পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। তাঁর খোঁজে নদী এলাকায় মাইকে প্রচার চালানো হচ্ছে। ট্রলারটিতে পাঁচজন জেলে ছিলেন। স্থানীয় চর কালকিনি ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।