লক্ষ্মীপুরে যুদ্ধাপরাধ বিরোধী তারুণ্যের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুক্তি ছুঁয়ে আনব আলো, বদলে দেব বাংলাদেশ’—এই স্লোগান নিয়ে শনিবার লক্ষ্মীপুরে আয়োজন করা হয় ‘যুদ্ধাপরাধবিরোধী তারুণ্যের উৎসব’। লক্ষ্মীপুর ডিবেট অ্যাসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধানে লক্ষ্মীপুর পলিটেকনিক ডিবেটিং সোসাইটি এই উৎসবের আয়োজন করে।তারুণ্যের এই উৎসবে স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্থানীয় মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী ও আনোয়ারুল হক মাস্টারকে আজীবন সম্মাননা দেওয়া হয়।জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এই উৎসবে উপস্থিত তরুণ-তরুণীরা একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানান।উৎসবে আয়োজিত আলোচনা সভা সঞ্চালনা করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের কো-চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশনের সভাপতি মাজেদ আজাদ। আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন। এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আ ন ম ফজলুল করিম, আশফাকুর রহমান ও হোসাইন আহমদ।