লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মো. রিপন নামের এক কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁকে দলীয় কর্মী বলে দাবি করেছেন ইউনিয়ন যুবদলের সভাপতি।
রিপন সদর উপজেলার মান্দারি গ্রামের হেলালউদ্দিনের ছেলে।
হেলালউদ্দিন জানান, গতকাল দিবাগত রাত ১২টার দিকে রিপনকে কয়েকজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে কড়ইতলা গ্রামের রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় রিপন ফোন করেন তাঁকে। বাবা গুলিবিদ্ধ রিপনকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও পরে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যায়।
মান্দারি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইসমাইল হোসেন রিপনকে যুবদলের কর্মী বলে দাবি করেন।
লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।