লক্ষ্মীপুরে যুবদলের নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ৮ নং কাশিপুর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সেলিমকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কাশিপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা মো. সেলিমকে এলোপাতাড়ি গুলি করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে তিনটার দিকে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা সেলিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুর নবী জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ময়নাতদন্তের জন্য সেলিমের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।