লক্ষ্মীপুরে যুবদলের নেতাকে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়ন যুবদলের সহপ্রচার সম্পাদক মো. আজাদকে (২৮) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মো. আজাদ বুধবার রাতে মান্দারী ইউনিয়নের বারাইপুর এলাকায় একটি চা-দোকানের পাশে বসে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে একদল সন্ত্রাসী তাঁকে গুলি করে হত্যার পর লাশ কাপ্তাই খেয়াঘাট নামক স্থানে ফেলে রেখে চলে যায়। মো. আজাদের বাড়ি মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামে। সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর জানান, গতকাল বৃহস্পতিবার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, হত্যার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।