লক্ষ্মীপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবলীগের লক্ষ্মীপুর সদর উপজেলা শাখার বাঙ্গাখাঁ ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন (৩২) সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন।
যুবলীগের বাঙ্গাখাঁ ইউনিয়ন শাখার প্রথম যুগ্ম আহ্বায়ক মো. শাহাজান বলেন, গত রোববার দিবাগত রাত দুইটার দিকে ফরহাদ হোসেন অলিপুর গ্রামের অরুণ পাটোয়ারীর ইটভাটার পাশে বসা ছিলেন। এ সময় মুখোশধারী ৮-১০ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী ফরহাদকে গুলি করে পালিয়ে যায়।