লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে যুবলীগের নেতা খোরশেদ আলমকে (৩০) গত বৃহস্পতিবার রাতে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।এলাকাবাসী ও পুলিশ জানায়, খোরশেদ আলম ওই দিন সদর উপজেলার বশিকপুর গ্রামের মুন্সিবাড়ির বন্ধু রতনের বাড়িতে বেড়াতে যান। রাত নয়টার দিকে সন্ত্রাসীরা ওই বাড়ি ঘেরাও করে তাঁকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। এ সময় এলাকাবাসী চিৎকার করলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে দত্তপাড়া তদন্তকেন্দ্রের পুলিশ খবর পেয়ে ওই রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। খোরশেদ আলম উত্তর জয়পুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি এবং বর্তমানে যুবলীগ সভাপতি পদপ্রার্থী। তিনি সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের দক্ষিণ মাগুরি গ্রামের মৃত আবদুর রহমান পাটোয়ারীর ছেলে। গতকাল তাঁকে দাফন করা হয়। সদর থানার ওসি আলতাফ হোসেন জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি।