লক্ষ্মীপুরে লঞ্চঘাটে আটকা দুই শতাধিক ট্রাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরিস্বল্পতার কারণে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে আটকা পড়েছে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। ফলে দেশের দক্ষিণাঞ্চলের এ যাত্রাপথে ঈদে ঘরমুখী আটটি জেলার মানুষকে পড়তে হয়েছে সীমাহীন দুর্ভোগে।
গত শুক্রবার দুপুরে লঞ্চঘাটে গিয়ে জানা গেছে, ফেরিসংকটের কারণে এক সপ্তাহ ধরে লঞ্চঘাটের দুই পাশে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে। ফলে ট্রাকে কাঁচামাল ও বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী নষ্ট হচ্ছে। অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ছোট নৌকায় মেঘনা নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন।