লক্ষ্মীপুরে লাঞ্ছিত পল্লী বিদ্যুতের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। পল্লী বিদ্যুতের কর্মকর্তা সফিকুর রহমানের ভাষ্যমতে, কাশিপুর গ্রামের মহিম উদ্দিন সেচের মোটর চালাতে বৈদ্যুতিক লাইন থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। খবর পেয়ে কয়েকজন লাইনম্যানকে নিয়ে তিনি মঙ্গলবার রাত নয়টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করতে কবিরাজ বাড়িতে যান। এ সময় মহিম সন্ত্রাসীদের নিয়ে তাঁদের ওপর হামলা চালান। হামলায় পল্লী বিদ্যুৎ অফিসের পিকআপ চালক সেলিম রেজা আহত হন।