লক্ষ্মীপুরে শিক্ষক ও কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি মাধ্যমিক শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষক সংগ্রাম পরিষদ সদর উপজেলা শাখার উদ্যোগে গতকাল রোববার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এ সময় বাংলাদেশ শিক্ষক সংগ্রাম পরিষদ সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, জেলা কমিটির সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোল্লা সাইফ উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা চাকরি জাতীয়করণের দাবিতে ৮ সেপ্টেম্বর থেকে বিদ্যালয় বন্ধ রেখে ধর্মঘট পালন করে আসছেন।