লক্ষ্মীপুরে শিক্ষক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার উচ্চবিদ্যালয় মিলনায়তনে গতকাল মঙ্গলবার শিক্ষক সমাবেশ হয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ইয়াছমিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান খান।

জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, শিক্ষকদের আচার-আচরণ ও নীতি-নৈতিকতা ভালো হতে হবে। তাহলে শিক্ষার্থীরা শিক্ষকদের অনুসরণ করে ভালো মানুষ হতে পারবে। তিনি শিক্ষকদের সঠিকভাবে তাঁদের দায়িত্ব পালন করার অনুরোধ জানান।

শিক্ষক নেতা কাজী মোস্তফা শিক্ষকদের ন্যায়সংগত দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারা এবং সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।