লক্ষ্মীপুরে শিশুর মৃতদেহ উদ্ধার ভগ্নিপতি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর গ্রামের সুপারিবাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় গতকাল সোমবার আবদুল মন্নান (১১) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মন্নান মো. হারুনুর রশীদের ছেলে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে তার ভগ্নিপতি আফসার হোসেনকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, নিহত আবদুল মন্নান রোববার রাতে তারাবির নামাজ শেষে তার ভগ্নিপতি আফসারের সঙ্গে মসজিদ থেকে বের হয়ে আসে। পরে রাতে মন্নান আর বাড়ি ফেরেনি। বহু খোঁজাখুঁজির পর গতকাল সোমবার সকালে তার বাড়িসংলগ্ন একটি বাগানে তার মা পারভীন আক্তার মন্নানের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে মন্নানের মা অভিযোগ করেন।