লক্ষ্মীপুরে শীর্ষ সন্ত্রাসীসহ আরও ৩৮ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে আরও ৩৮ জন গ্রেপ্তার হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়৷ এ নিয়ে গত তিন দিনে মোট ১১০ জন গ্রেপ্তার হলেন।
লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে ১৩ জন, রায়পুরে নয়, রামগঞ্জে ১০, কমলনগরে চার ও রামগতি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. ওয়াহিদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. জাহাঙ্গীর (৩৬) নামের শীর্ষস্থানীয় এক সন্ত্রাসী রয়েছেন। তিনি সদর উপজেলার নুরা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। দত্তপাড়া গ্রাম থেকে একটি এলজি ও চারটি গুলিসহ তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে।