লক্ষ্মীপুরে সংবাদপত্রবাহী গাড়ি ভাঙচুর আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধের আওতামুক্ত থাকলেও লক্ষ্মীপুর সদর থানার চন্দ্রগঞ্জ বটতল এলাকায় গতকাল রোববার ভোরে সংবাদপত্রবাহী গাড়িতে দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে। এতে গাড়ির চালক ও তত্ত্বাবধায়ক আহত হন। তাঁরা হলেন মো. মামুন ও মনসুর আলম। হামলাকারীরা গাড়ির একটি টায়ারও জ্বালিয়ে দেয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সংবাদপত্র হকার সমিতি।চট্টগ্রাম সংবাদপত্র হকার সমিতির সভাপতি ওবায়দুল হক মজুমদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনার বিচার দাবি করা হয়। মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘সংবাদপত্র বহনকারী যানবাহন সব সময় হরতাল-অবরোধের আওতামুক্ত থাকে। এভাবে সংবাদপত্রের গাড়িতে হামলা চালানো নিন্দনীয়।’