লক্ষ্মীপুরে সওজের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে উচ্ছেদ অভিযান চালিয়ে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে শহরের উত্তর তেমুহনী এলাকায় সওজের জমির ওপর অবৈধভাবে নির্মাণ করা ৩০টি দোকানঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিম ও অরবিন্দ বিশ্বাস এবং লক্ষ্মীপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।