লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় চার পুলিশ আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর শহরের বাস টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশের চার সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, গতকাল শনিবার ভোরে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের বাস টার্মিনাল এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পুলিশের চার সদস্যসহ পাঁচজন আহত হন।
পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনায় আহত সদর থানার উপপরিদর্শক (এসআই) বিহারী কুসুম, কনেস্টবল ইমাম হোসেন ও অজিত দে এবং লেগুনাচালককে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কনস্টেবল ইমাম হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
সদর হাসপাতালের চিকিৎসক জয়নাল আবেদিন জানান, ইমাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।