লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগের নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ইসমাইল হোসেন গত মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে ইসমাইল হোসেন বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে চলে যায়। পরে দত্তপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ইসমাইলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করায়। পুলিশ জানায়, ইসমাইলের বিরুদ্ধে তিনটি খুনসহ একাধিক মামলা রয়েছে।লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক মো. আবদুল্লাহ জাহিদ খান জানান, ইসমাইলের অবস্থা আশঙ্কামুক্ত নয়। এ জন্য রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. নুর নবী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ইসমাইলকে উদ্ধার করে।