লক্ষ্মীপুরে সিটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কোটি টাকা উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সিটি ব্যাংকের শাখা থেকে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।জানা গেছে, পৌরসভার বাঞ্চানগর এলাকার মোরশেদ আলমের চার লাখ ৯৪ হাজার ৫০০, মজুপুর এলাকার প্রবাসীর স্ত্রী ছকিনা বেগমের ৮০ হাজার, একই এলাকার হাবিবুর রহমানের তিন লাখ ৩৭ হাজার, আলী হোসেনের তিন লাখ, জেলা শহরের ব্যবসায়ী মোরশেদের সাড়ে আট লাখ, পশ্চিম বাঞ্চানগর এলাকার নুরু মিস্ত্রির ৫৭ হাজার টাকাসহ প্রায় শতাধিক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কোটি টাকা উত্তোলন করে নেয় একটি চক্র। গত বৃহস্পতিবার ব্যাংকে টাকা উত্তোলন করতে গিয়ে অ্যাকাউন্টে কোনো টাকা না থাকায় প্রবাসীর স্ত্রী ছকিনা বেগম ব্যাংকে অজ্ঞান হয়ে যান।এ ব্যাপারে লক্ষ্মীপুর সিটি ব্যাংক শাখা ম্যানেজার জাকির হোসেন ভূঁইয়া আজাদ জানান, প্রধান ক্যাশ অফিসার সাখাওয়াত হোসেন ওয়ানস্টপের মাধ্যমে কিছু টাকা আত্মসাৎ করেন। তাঁকে এ ঘটনায় চাঁদপুর জেলায় বদলি করা হয়েছে। তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে জানার জন্য প্রধান ক্যাশ অফিসার সাখাওয়াত হোসেনের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।