লক্ষ্মীপুরে স্কুলছাত্রী হত্যাকারীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশবিক নির্যাতন শেষে স্কুলছাত্রী সঞ্চৃতি রানী হত্যার ছয় দিন পার হলেও হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার বিকেলে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বিভিন্ন সংগঠন জেলা শহরে বিশাল মানববন্ধন পালন করে। লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনে অংশ নেন জেলা প্রশাসক সাবেক সাংসদ এ কে এম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন, পৌর মেয়র মো. আবু তাহের, শৈবাল কান্তি সাহা, রতন লাল ভৌমিক, মিলন মণ্ডল, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আইনুল আহমেদ প্রমুখ।