লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর পৌরসভার শাখারীপাড়া সড়কের এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা প্রায় এক কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।স্বর্ণ ব্যবাসয়ী অপূর্ব লাল রায়ের ভাষ্যমতে, রাত তিনটার দিকে মুখোশপরা ২০-২৫ জনের ডাকাত বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। ঘরের মধ্যে ঢুকে তাঁকে এবং তাঁর স্ত্রী শিপ্রা রায়সহ অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা। পরে মানুষের রক্ষিত প্রায় ২৪০ ভরি স্বর্ণালংকার, টাকাসহ প্রায় কোটি টাকার সম্পদ লুট করে বাড়ির দরজায় তালা দিয়ে পালিয়ে যায়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো গোলাম সারওয়ার বলেন, ডাকাতির অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। এলাকার একাধিক লোক নাম না প্রকাশ করার শর্তে বলেন, থানার কাছাকাছি বাড়িতে ডাকাতি হলো। কিন্তু পুলিশকে তাৎক্ষণিক জানানো হয়নি। ঘটনাটি রহস্যজনক।