লক্ষ্মীপুরে স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরে স্বামীর লাথিতে নিহত হয়েছেন স্ত্রী শেফালী বেগম (১৯)। গত শনিবার দিবাগত রাতে সদর উপজেলার চর রমণীমোহন ইউনিয়নের চর আলিহাসান গ্রামে এ ঘটনা ঘটে। শেফালী পাঁচ মাসের অন্তঃসত্তা ছিলেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী মো. সোহাগ সর্দারকে আটক করেছে পুলিশ।সূত্র জানায়, শনিবার রাতে গাঁজা সেবন করে বাড়িতে গিয়ে স্ত্রীকে মারধর শুরু করে সোহাগ সর্দার। একপর্যায়ে শেফালীর পেটে লাথি মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে এলাকাবাসী ঘাতক সোহাগকে আটক করে পুলিশে খবর দেয়।এ ব্যাপারে সদর থানার এসআই মো. শাহজাহান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে শেফালীর শ্বশুর-শাশুড়ি পলাতক। এ ঘটনায় নিহত শেফালীর বাবা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় গতকাল রোববার মামলা করেন।