লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মহসিন সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।স্থানীয় ব্যবসায়ীদের বিবরণ অনুযায়ী, মো. মহসিন চন্দ্রগঞ্জ বাজারে নিজের চশমার দোকানে বসা ছিলেন। বেলা দুইটার দিকে পাঁচ-ছয়জন সন্ত্রাসী মোটরসাইকেলে সেখানে এসে প্রকাশ্যে মহসিনকে লক্ষ্য করে গুলি করে। পরে তারা ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে মহসিন দোকানে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক।সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, স্থানীয় সোলায়মান হোসেন জিসান বাহিনীর প্রধান জিসানের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা মহসিনকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। তিনি এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।