লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে এক কিশোরীকে (১৫) ধর্ষণের চেষ্টা ও মুঠোফোনে তার ছবি ধারণের অভিযোগে করা মামলায় জাহাঙ্গীর আলম (৩২) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে পুলিশ গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।জেলার সদর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ওই কিশোরীকে তার প্রেমিক সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতা মো. রিয়াদ হোসেন (২০), চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সদস্য মো. মাসুদ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. জাহাঙ্গীর আলম মিলে চন্দ্রগঞ্জ বাজারের টুইন টাওয়ারের বাসায় নিয়ে গত শুক্রবার দুপুরে ধর্ষণের চেষ্টা চালান ও মুঠোফোনে তার নগ্ন ছবি ধারণ করেন। পরে এই ছবি বাজারে ছাড়ার ভয় দেখিয়ে কিশোরীর দরিদ্র বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।এ ব্যাপারে কিশোরীর বাবা সৈয়দ আহাম্মদ সদর থানায় তিনজনের বিরুদ্ধে গত মঙ্গলবার একটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ওই নেতাকে গতকাল গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অপর দুই আসামি পলাতক।