লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার রামগতি-লক্ষ্মীপুর সড়কের মিয়ার বেড়ি নামক স্থানে গতকাল শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতাল সূত্রে জানা যায়, সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের হোসেন আহমেদ মুন্সি তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মিয়ার বেড়ির পশ্চিমে আত্মীয়ের বাড়িতে সিএনজিচালিত ট্যাক্সিযোগে বেড়াতে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে ট্যাক্সিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে হোসেন আহমেদ মুন্সির শিশুপুত্র মো. রুবেল (১২) নিহত হয়। এ সময় শিশুটির বাবা হোসেন আহমেদ, মা রহিমা বেগম ও বোন মিতালী আক্তার আহত হন।পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটায় হোসেন আহমেদ ও তাঁর স্ত্রী রহিমা বেগমকে নোয়াখালী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।