লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নে গতকাল সকালে সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন l ছবি: প্রথম আলো
লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নে গতকাল সকালে সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন l ছবি: প্রথম আলো

লক্ষ্মীপুরে সদর উপজেলার দাসেরহাট-নতুনহাট সড়ক সংস্কারের দাবিতে গতকাল সোমবার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

গতকাল সোমবার সকাল ১০টায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ একতা সংস্থার উদ্যোগে উপজেলার জনতা ডিগ্রি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে জনতা ডিগ্রি কলেজ ও রুপাচরা সফি উচ্চবিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বক্তারা বলেন, দাসের হাট ও নতুন হাট সড়কের পাঁচ কিলোমিটার অংশ খানাখন্দে ভরা। এই পথে চলাচল করা স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে। সড়কটি সংস্কারের জন্য সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানানো হলেও কোনো কাজ হয়নি বলে তাঁরা অভিযোগ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন আলমগীর হোসেন, মোরশেদুল ইসলাম প্রমুখ।