লক্ষ্মীপুরে হরতালের নামে নৈরাজ্য বরদাশত করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের নামে লক্ষ্মীপুরে বিরোধী দলের নৈরাজ্য বরদাশত করা হবে না। জেলা পরিষদ মিলনায়তনে গতকাল শনিবার আওয়ামী লীগের বর্ধিত সভায় এ হুঁশিয়ারি দেওয়া হয়।জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শফিকুল ইসলাম, আ ন ম ফজলুল করিম, সাধারণ সম্পাদক মিজানুর রহিম প্রমুখ।বক্তারা বলেন, বিরোধী দল দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তাদের সব ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবিলা করা হবে। হরতালের নামে লক্ষ্মীপুরে বিরোধী দলকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা রাজপথে থাকবেন। সভায় বলা হয়, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে জেলার পাঁচটি উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হবে। পরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে।