লক্ষ্মীপুরে ১১ জেলের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন ভঙ্গ করে ইলিশ মাছ শিকার এবং কোস্টগার্ডের ওপর হামলার অভিযোগে ১১ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার লক্ষ্মীপুর সদর উপজেলার ভ্রাম্যমাণ আদালত এ রায় দিয়েছেন। অভিযুক্ত জেলেদের কাছ থেকে পাঁচ হাজার মিটার দৈর্ঘ্যের চারটি কারেন্ট জাল ও ইঞ্জিনচালিত দুটি ট্রলার জব্দ করা হয়।উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড সূত্র জানায়, গতকাল ভোরে আইন অমান্য করে ওই জেলেরা মেঘনা নদীতে ট্রলার নিয়ে মাছ ধরছিলেন। এ সময় কমান্ডার এম কে আলীর নেতৃত্বে কোস্টগার্ড সেখানে গেলে তাদের লক্ষ্য করে অভিযুক্ত জেলেরা ইটপাটকেল ছুড়তে থাকেন এবং লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। হামলায় আহত হন কমান্ডার এম কে আলী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ডের সদস্যরা ১০টি গুলি ছোড়েন। পরে ১১ জন জেলেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।