লক্ষ্মীপুরে ১৩টি দোকানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা উত্তর বাজারে গতকাল রোববার ভয়াবহ আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাজ্জাদ হোসেন জানান, বাজারের শিহাব মাইক সার্ভিস নামের একটি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই ১৩টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।