লক্ষ্মীপুরে ৪ সাংবাদিকের বিরুদ্ধে আবারও মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে চার সাংবাদিকের বিরুদ্ধে আবারও সাজানো মামলা করেছে সন্ত্রাসী হোসাইন আহমঞ্চদ হেলালের ভাই বেলাল। গত বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে তিনি এ মামলা দায়ের করেন।সাংবাদিকদের অভিযোগ, সন্ত্রাসী হোসাইন আহমঞ্চদ হেলাল ও কামাল হোসেন তাঁদের দুই ছেলে আরাফাত হোসেন ও সুজনকে বুধবার সন্ধ্যায় হেলালের বাসায় ব্লেড দিয়ে শরীরের কিছু স্থান কেটে হাসপাতালে ভর্তি করে। পরে ওই ঘটনাকে নাটক সাজিয়ে জেলার চার সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সাজানো মামলায় আসামি করা হয় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি, এনটিভি ও যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি এম জে আলম, বিটিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ও প্রেসক্লাবের সহসভাপতি আনোয়ারের রহমান বাবুল। উল্লেখ্য, ঈদুল আজহার পরের দিন রোববার সন্ত্রাসী হেলাল ও কামাল, তাদের ছেলে শান্ত ও সুজনসহ কয়েকজন সন্ত্রাসী নিয়ে প্রেসক্লাব ভেঙে জোরপূর্বক দোকানঘর নির্মাণের চেষ্টা করে। এ সময় খবর পেয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা থানায় জিডি করলে পুলিশ এসে কাজটি বন্ধ করে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসী হেলাল বাদী হয়ে গত সোমবার সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।