লক্ষ্মীপুরে ৬ পরিবেশকের পত্রিকা পুড়িয়ে দিয়েছে জামায়াত-শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষীপুর জেলার ছয় পরিবেশকের প্রায় ১৫ হাজার পত্রিকা পুড়িয়ে দিয়েছে জামায়াত-শিবির। গতকাল সোমবার হরতাল চলাকালে নোয়াখালীর চাটখিল এলাকায় তারা এসব পত্রিকা পুড়িয়ে দেয়।সংবাদপত্র পরিবহনের দায়িত্বে থাকা সুপারভাইজার মো. রেজাউল করিম জানান, সোমবার সকালে সোনাইমুড়ি থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে ছয় পরিবেশকের সংবাদপত্র নিয়ে যাওয়ার পথে চাটখিল এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মাইক্রোবাস থেকে সব পত্রিকা নামিয়ে পুড়িয়ে ফেলেন। এ কারণে রামগঞ্জ, রায়পুর, কমলনগর, রামগতি, লক্ষ্মীপুর শহর, মান্দারীর মেসার্স কবির পেপার হাউসে পত্রিকা পৌঁছানো যায়নি।রেজাউল আরও বলেন, আগের দিন গত রোববারও হরতালের সমর্থকদের বাধার কারণে রামগঞ্জ থেকে লক্ষ্মীপুরে পত্রিকা আনা সম্ভব হয়নি।পত্রিকার পরিবেশক নাজমুল আহসান জানান, দুই দিন ধরে পত্রিকা না পাওয়ায় তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।