লক্ষ্মীপুরে ৬ ব্যক্তিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলায় পৃথক দুটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে প্রশাসন। বাল্যবিবাহের আয়োজন করায় ছয়জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান এ জরিমানা করেন।
স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর পৌরসভার রাজিবপুর গ্রামের রংমিস্ত্রি মো. মাসুদের (২৫) সঙ্গে ষষ্ঠ শ্রেিণর এক ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল সোমবার দুপুরে। খবর পেয়ে ইউএনও অভিযান চালিয়ে বর এবং বরের ও কনের বাবাকে আটক করেন। এ ছাড়া একই দিন বিকেলে সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আবুধাবীপ্রবাসী মো. লোকমান হোসেনের (২৩) সঙ্গে নবম শ্রেিণর এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। এ ঘটনায় কাজি মো. ওসমান গণি, বর কামাল হোসেন, বরের বাবা আবদুল হাসিমকে আটক করা হয়।
প্রশাসন সূত্র জানায়, সোমবার রাতে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ছয়জনকে এক হাজার টাকা করে জরিমানা করেন। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গীকার করার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
ইউএনও মোহাম্মদ নুরুজ্জামান দুটি বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন।